1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল
শিরোনাম

কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

  • প্রকাশ কাল সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়েছে

মোঃ সুমন মিয়া
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া ওই নেতার নাম রেনু মিয়া। তিনি মাধবদী এলাকার বাসিন্দা ইল্লাত মিয়ার ছেলে এবং ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, লোকজনের ভিড়ের সুযোগ নিয়ে রেনু মিয়া কৌশলে পুলিশের নজর এড়িয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় পলাতক রেনু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST