1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: জননিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোর স্বাবলম্বী প্রতিটি পরিবার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও দায়িত্বশীল যুবসমাজ, সমৃদ্ধ বাংলাদেশের পথে নিকলীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা কুলিয়ারচরে জুয়েল হত্যার বিচার দাবিতে লাশের খাটিয়া কাঁদে নিয়ে বিক্ষোভ পরিকল্পিত নগরায়ণে গুরুত্বারোপ: প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মাটির মা ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কমিটি গঠন কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ কুলিয়ারচরে আলোচিত কুখ্যাত ছিনতাই কারী ইমন সহ চার আসামী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি”র গাড়ি ভাঙচুর
শিরোনাম

দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী

  • প্রকাশ কাল শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়েছে

-তৌহিদুল ইসলাম সরকার- নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের- নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে অবস্থিত দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধানে প্রায় ৬১ লাখ ৬০ হাজার টাকার ব্যয়ে নির্মিত ভবনটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, প্রকৌশল বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির বিকল্প নেই। একটি মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নবনির্মিত এই ভবন শিক্ষার্থীদের পাঠদানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।

উদ্বোধন শেষে অতিথিরা ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST