1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: জননিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোর স্বাবলম্বী প্রতিটি পরিবার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও দায়িত্বশীল যুবসমাজ, সমৃদ্ধ বাংলাদেশের পথে নিকলীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা কুলিয়ারচরে জুয়েল হত্যার বিচার দাবিতে লাশের খাটিয়া কাঁদে নিয়ে বিক্ষোভ পরিকল্পিত নগরায়ণে গুরুত্বারোপ: প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মাটির মা ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কমিটি গঠন কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ কুলিয়ারচরে আলোচিত কুখ্যাত ছিনতাই কারী ইমন সহ চার আসামী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি”র গাড়ি ভাঙচুর
শিরোনাম

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: জননিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোর

  • প্রকাশ কাল রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়েছে

-তৌহিদুল ইসলাম সরকার,

কিশোরগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। সভায় জেলার সংসদ সদস্যবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় হাওরাঞ্চলে নৌপথের নিরাপত্তা জোরদার, নৌ-ডাকাতি প্রতিরোধ, শহর ও গ্রামাঞ্চলে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ এবং সাম্প্রতিক বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপদ ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অপরিহার্য। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

সভায় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

পরে সমাজের সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে তুলতে তাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এ ধরনের উদ্যোগকে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় জননিরাপত্তা, উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST