1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: জননিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোর স্বাবলম্বী প্রতিটি পরিবার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও দায়িত্বশীল যুবসমাজ, সমৃদ্ধ বাংলাদেশের পথে নিকলীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা কুলিয়ারচরে জুয়েল হত্যার বিচার দাবিতে লাশের খাটিয়া কাঁদে নিয়ে বিক্ষোভ পরিকল্পিত নগরায়ণে গুরুত্বারোপ: প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মাটির মা ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কমিটি গঠন কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ কুলিয়ারচরে আলোচিত কুখ্যাত ছিনতাই কারী ইমন সহ চার আসামী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি”র গাড়ি ভাঙচুর
শিরোনাম

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি”র গাড়ি ভাঙচুর

  • প্রকাশ কাল শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িও ভাঙচুর করা হয়।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার থানার মোড় এলাকায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের মধ্যে সাংগঠনিক ও অভ্যন্তরীণ বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় দুই নেতা অবস্থান করছিলেন। এ সময় নিচে অবস্থানরত তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে সেই কথাকাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে এমপি সুলতান মাহমুদ বাবু ও নুরুল ইসলাম নবাবের ব্যক্তিগত গাড়িসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর ইসলামপুরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ইসলামপুর থানার পুলিশ জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST