নিকলীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।।।
জয়দেব আচার্য্য নিকলী ( কিশোরগঞ্জ)
তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে আই ইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর আয়োজনে, নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, (১২ জুলাই ২০২৬ রোজ রবিবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা স্বাস্থ্য পঃপঃ হলরুমে নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নিকলী সদর,শ্রেষ্ঠ পরিবার পরিবার পরিকল্পনা পরিদর্শক,শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পাঁচ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করেন,এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোহাইমেনুল ইসলাম,নিকলী উপজেলা পঃপঃ কর্মকর্তা অবঃ মোঃ আফতাব উদ্দিন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির, জারুইতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইসহাক রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মোঃ মশিউর রহমান ভূইয়া, নিকলী সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জামাল উদ্দিন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সম্মাননা স্মারক পেয়ে নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন এই সম্মাননা স্মারক আমার না এটা নিকলী সদর ইউনিয়নের সকলের আমি সততার সঙ্গে কাজ করেছি জনগণ আমার পাশে আছে বলেই এই সম্মাননা স্মারক পেয়েছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের পাশে থাকবো এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো মানুষের কল্যাণে। সম্মাননা স্মারক পেয়ে সকলেই অনেক অনেক খুশি তাহারা তাদের কাজের ফল হিসেবে এই সম্মাননা স্মারক পেয়েছেন বলে সামনের দিন গুলোতে আরও ভালো কিছু করবেন বলে আশাবাদী সকলেই, নিকলী উপজেলার শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক দেবাশীষ তালুকদার কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ স্বাস্থ্য পরিদর্শক হয়েছেন বলে জানান উপজেলা পঃপঃ কর্মকর্তা এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী রিপন আচার্য্য,জিলন খাঁন,পরিবার পরিকল্পনা সহকারী ঝুমুর সূত্রধর গুরই ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আসাদুল ইসলাম, ছাতিরচর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রিয়েল চৌধুরী, কারপাশা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সেলিম মিয়া,মৌসুমী আক্তার,পপি বেগম,সাংবাদিক বৃন্দ সহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য সহকর্মী ও স্বাস্থ্য পরিদর্শক গণ প্রমুখ।।।।