1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: জননিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে জোর স্বাবলম্বী প্রতিটি পরিবার, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও দায়িত্বশীল যুবসমাজ, সমৃদ্ধ বাংলাদেশের পথে নিকলীতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা কুলিয়ারচরে জুয়েল হত্যার বিচার দাবিতে লাশের খাটিয়া কাঁদে নিয়ে বিক্ষোভ পরিকল্পিত নগরায়ণে গুরুত্বারোপ: প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মাটির মা ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা কমিটি গঠন কেন্দুয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ কুলিয়ারচরে আলোচিত কুখ্যাত ছিনতাই কারী ইমন সহ চার আসামী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি”র গাড়ি ভাঙচুর
শিরোনাম

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

  • প্রকাশ কাল শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধান

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১১ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৪৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন ফরাদপুর পদ্মা নদীর ঘাট নামক এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাঁদ পেতে অবস্থান নেয়। দীর্ঘসময় ফাঁদ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীর নিকট থাকা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৪১ বোতল ভারতীয় মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST