নিজস্ব প্রতিবেদক:
শনিবার (১১ জৃলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পাবলিক হলে নেত্রকোণার কেন্দুয়া এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন ( কে ই ডি এ) এর আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
ফুলকলি বিদ্যা নিকেতনের পরিচালক সুসেন সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ, প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তপন কান্তি রায়, পরীক্ষা নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম ভূইয়া, ফুলকলি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ও জালারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হক, ফুলকলি বিদ্যা নিকেতনের পরিচালক ভানু ভদ্র, শিবলী আহমেদ, আবুল কাশেম আকন্দ, আব্দুল কাইয়ূম প্রমূখ।
জানা যায় ২০২৫ ইং সনে আয়োজিত বৃত্তি পরীক্ষায় ৭টি কিন্ডারগার্টেনের প্লে থেকে চতুর্থ শ্রেণির ৩’শ ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১’শ ৭০ জন বৃত্তি লাভ করে এর মধ্যে প্লে শ্রেণিতে ট্যালেন্টপুলে ১৪ জন, সাধারণ গ্রেডে ২০ জন, নার্সারিতে ট্যালেন্টপুলে ১৫ জন, সাধারণ গ্রেডে ২৬ জন, প্রথম শ্রেণিতে ট্যালেন্টপুলে ১৫ জন, সাধারণ গ্রেডে ১৮ জন, দ্বিতীয় শ্রেণিতে ট্যালেন্টপুলে ১৩ জন, সাধারণ ১৩ গ্রেডে জন, তৃতীয় শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬ জন, সাধারণ গ্রেডে ৭ জন এবং চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬ জন সাধারণ গ্রেডে ১৯ জন।
শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম।