1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল : নতুন প্রজন্মের কাছে অচেনা তিস্তা নদীতে বিলীন রাজারহাটেরমন্ডলপাড়া জামে মসজিদ
শিরোনাম
কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল : নতুন প্রজন্মের কাছে অচেনা

চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩২ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৫০ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ পিস ইয়াবা সহ নগদ ৪৮হাজার ৯০০টাকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে ।

বুধবার (২২ জুলাই) বিকেলে চিলমারী থানাধীন রাজারভিটা গ্রামে এ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম।

পলাতক আসামির নাম মো. একরামুল ইসলাম (৪৭)। তিনি চিলমারী থানার থানাহাট ইউনিয়নের রাজারভিটা (ওয়ার্ড নং-০৭) গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুড়িগ্রামের একটি চৌকস দল চিলমারী উপজেলার রাজারভিটা গ্রামে একরামুল ইসলামের বসতবাড়িতে ঘেরাও দেয়। ডিএনসি টিমের উপস্থিতি টের পেয়ে একরামুল বাড়ির পেছনের দরজা দিয়ে কৌশলে পালিয়ে যান।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘর তল্লাশি করে শয়নঘরের স্টিলের শো-কেসের ড্রয়ার থেকে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪৮,৯০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোছা. জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি এজাহার দাখিল করেছেন।

বুধবার রাতে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উদ্ধারকৃত আলামত সহ লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। মামলা রেকর্ড কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST