1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল : নতুন প্রজন্মের কাছে অচেনা তিস্তা নদীতে বিলীন রাজারহাটেরমন্ডলপাড়া জামে মসজিদ
শিরোনাম
কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল : নতুন প্রজন্মের কাছে অচেনা

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশ কাল শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা কিশোরগঞ্জ সড়কের উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। মরদের উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST