সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ এলাকায় অভিযানকালে ৩ টি ফার্মেসীকে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ প্রদর্শন ও বিক্রি করায় এবং এন্টিবায়োটিক রেজিস্ট্রার ব্যবহার না করার কারণে, “বাংলাদেশ ঔষধ ও কসমেটিকস আইন,২০২৩” এর ৪০ (ঘ) ধারা লংঘনে ৩টি পৃথক মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও
পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, কুড়িগ্রামের পরিচালনায় সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাইড্রোলিক হর্ণ ব্যবহারের জন্য শব্দদূষণ(নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে ৩টি যানবাহনের চালককে অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।