1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল : নতুন প্রজন্মের কাছে অচেনা
শিরোনাম
কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা কিশোরগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন চিলমারীতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের আইস ও ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার

কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ


কিশোরগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় শহরের নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক। এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজন, লিগ্যাল এইড সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম কাজল, অ্যাডভোকেট সুমন ঘোষ, অ্যাডভোকেট জোবায়ের আলম এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী ও শিক্ষক নেতা মাজহারুল আলম ভূঞা প্রমুখ।
বক্তারা আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।”
মানববন্ধন শেষে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST