মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য কটিয়াদী সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেথইর আনন্দবাজারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মো. আশরাফুল হক দাদন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা এবং কটিয়াদী পৌরসভার সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. জাহানারা এমদাদ সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কটিয়াদী সফর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি এলাকার উন্নয়ন সম্ভাবনা, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সফরকে সাফল্যমণ্ডিত করতে ওয়ার্ড, পৌরসভা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি আরও বলেন, আমাদের সরকার উন্নয়ন মূখী সরকার, ইতিমধ্যে এই উপজেলা বেশ কয়েকটি উন্নয়ন মুলক কাজ শুরু হয়েছে। জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীদেরকে আর্থিক সহযোহিতাসহ মসজিদ মন্দিরে বড় ধরনের আর্থি সহায়তা প্রদান করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কটিয়াদী সফরকে সর্বাত্মকভাবে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, শৃঙ্খলা, সুশাসন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সফর উপলক্ষে প্রচার-প্রচারণা, জনসংযোগ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবু মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন কটিয়াদী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুক পাটোয়ারী এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. নাছির উদ্দিন।