1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মদনে মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ শিক্ষকই দায়ী চাঁপাইনবাবগঞ্জে অপরাধ দমনে ৩২টি AI-সক্ষম CCTV ক্যামেরা স্থাপন দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিনের যাত্রার পূর্ণতা: বিদায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান হোসেনপুরে নবাগত ইউএনও”র সাথে সুধীজনের মতবিনিময় সভা দেবিদ্বারে ৪ লাখ টাকা চাঁদা না দেয়ায় ফার্মেসি তালাবদ্ধ ভূরুঙ্গামারীর শিলখুড়িতে সার না পেয়ে ডিলারের ঘর ভেঙে সার নিয়ে যাওয়ার অভিযোগ লিবিয়ার ভুমধ্যসাগরে ফের নৌকাডুবি অন্তত ১২ জনের মৃত্যু পাকুন্দিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মোহনগঞ্জে বাঁধের ব্লক চুরিতে বাধাদেওয়া এক যুবককে মারধর থানায় অভিযোগ
শিরোনাম

পুনরায় সদস্য নির্বাচিত হওয়ার মাসুদ আলমকে সংবর্ধনা

  • প্রকাশ কাল রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩১০ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের (হোসেনপুর উপজেলা) থেকে সাধারণ সদস্য পদে পুনরায় নির্বাচিত হওয়ায় মাসুদ আলমকে সংবর্ধনা জানিয়েছেন রামপুর হোছাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসা।

রবিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রামপুর হোছাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক ভিপি ও মাদ্রাসাটির সভাপতি মো. ফাহিম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনরায় নির্বাচিত সদস্য মাসুদ আলম।

সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন,’আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমি কখনোই পুনরায় নির্বাচিত হতে পারতাম না। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল আমি আবারও উন্নয়নের মাধ্যমে দিতে চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান ভূইয়া, সংরক্ষিত পদে মহিলা আসনে নির্বাচিত সদস্য কামরুন্নাহার লিপি,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা, জিনারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম রুহিদ,শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন, অত্র মাদ্রাসার সুপার গিয়াস উদ্দিন,মেম্বার ইকবাল হোসেন প্রমূখ।

উল্লেখ্য,গতবার সদস্য নির্বাচিত হয়ে বেতনের
পুরো টাকাই মসজিদ,মাদ্রাসা ও জনগণের সেবায় বিলিয়ে দিয়েছিলেন। নিজের পকেটে নেননি এক টাকাও। শুধু বেতনই নয়,নিজের পকেট থেকে প্রতিমাসে লক্ষাধিক টাকা খরচ করেছেন অসহায় মানুষদের পেছনে। এবারও তিনি এ ধারাবাহিকতা বজায় রাখতে চান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST