1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

চসিক’র প্যাঁচওয়ার্ক কাজ পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩৫ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান প্যাঁচ ওয়ার্কের মাধ্যমে সড়কের সংস্কার কাজ পরিদর্শনে সিএন্ডবি কলোনী ও ফিরিঙ্গি বাজার এলাকায় সড়কের প্যাঁচওয়ার্ক কাজ পরিদর্শনকরেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম।

আজ বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) সকালে নাছিরাবাদ সিএন্ডবি কলোনীর সামনের সড়ক ও ফিরিঙ্গি বাজার সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন তিনি। সে সময় তিনি বৃষ্টির কারণে যেসকল সড়কে খানা-খন্দক সৃষ্টি হয়েছে তা আসন্ন দূর্গোৎসবের পূর্বেই সংস্কার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেন। তিনি বলেন, বর্তমানে সড়ক সংস্কার কাজে আধুনিক প্রযুক্তির কোল্ড রেডিমিক্স ব্যবহার করা হচ্ছে। তাই বৃষ্টির মাঝেও সড়ক সংস্কার কোন সমস্যা হবে না। ভারপ্রাপ্ত মেয়র বলেন, ইতোমধ্যে নগরীর নূর আহমদ সড়ক, আবদুল করিম সাহিত্য বিশারদ সড়ক সহ বিভিন্ন সড়কে কোল্ড রেডিমিক্স ব্যবহার করা হয়েছে। ছোট ছোট গর্ত গুলোতে কোল্ড রেডিমিক্স ব্যবহার করার কারণ হচ্ছে এখনই সংস্কার না করলে ভবিষ্যতে ঐসব গর্ত আরো বড় আকার ধারন করবে। তিনি প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের সাধারণ বিটুমিন ব্যবহারের পাশা-পাশি কোল্ড রোডিমিক্স ব্যবহারের নির্দেশনা দেন। এ সময়ে ভারপ্রাপ্ত মেয়রের সাথে উপস্থিত ছিলেন-কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাংবাদিক ডেজি মওদুদ, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, সহকারী প্রকৌশলী তৌহিদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST