1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ এক আসামি পালিয়েছেন

  • প্রকাশ কাল বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৪৭ বার পড়েছে
News
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ-


গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের করা একটি অপহরণ মামলার আসামি শামীউল ইসলাম (২৭) পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়েছেন।

চাঁদপুর জেলার মতলব থেকে গ্রেফতার করে মঙ্গলবার গোবিন্দগঞ্জে নিয়ে আসা হয় তাকে। ভোরে থানার সামনে পিকআপ থেকে নামানোর সময় পুলিশকে ধাক্কা মেরে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।অপহরণের শিকার মেয়ের বাবা মো. খলিবর জানান, তার বড় মেয়ে রূপালী বেগমের সাথে পাঁচ বছর আগে শামীউলের বিয়ে হয়।কিন্তু কিছুদিন থেকে তার ছোট মেয়ের (নবম শ্রেণির ছাত্রী মেয়ে রুমানা খাতুন) ওপর খারাপ নজর পড়ে শামীউলের। একপর্যায়ে নিজের শ্যালিকাকে প্রেমের প্রস্তাব দেন তিনি। তবে অসম্মতি জানিয়ে পরিবারকে বিষয়টি জানায় মেয়েটি।এতে খলিবর বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে জামাই শামীউল মেয়েটিকে অপহরণের হুমকি দেয়।পরে গত ১২ মে তারিখে স্কুল থেকে ফেরার পথে মেয়েটিকে কয়েকজন সঙ্গীসহ অপহরণ করে মোটরসাইকেলযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শামীউল। গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ চাঁদপুর জেলার মতলব থেকে মেয়েটিকে উদ্ধার এবং আসামি শামীউলকে গ্রেফতার করে।

এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST