1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা
শিরোনাম
রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা

  • প্রকাশ কাল সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪ বার পড়েছে


বিশেষ প্রতিবেদকঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি অর্থায়নে স্থাপিত সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইটগুলোর অধিকাংশই দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে এক সময়ের আলোকিত সড়ক, হাটবাজার ও জনবহুল এলাকাগুলো এখন রাত হলেই অন্ধকারে ডুবে যায়। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে উপজেলার সাতটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার ও জনবহুল এলাকায় সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন করা হয়। প্রায় ২০ ফুট উচ্চতার স্টিলের খুঁটির ওপর স্থাপিত এসব লাইটের উদ্দেশ্য ছিল গ্রামীণ এলাকায় আলোর ব্যবস্থা নিশ্চিত করা, জননিরাপত্তা জোরদার করা এবং রাতের চলাচল নিরাপদ করা।

সম্প্রতি সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ সৌরবাতিই অচল। কোথাও ব্যাটারি নষ্ট, কোথাও সৌরপ্যানেল অকেজো, আবার কোথাও পুরো লাইটিং ব্যবস্থা কার্যক্ষমতা হারিয়েছে। ফলে সন্ধ্যার পর থেকেই অনেক এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের পর চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান এক বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করলেও মেয়াদ শেষ হওয়ার পর আর কোনো তদারকি করেনি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও মেরামত বা নিয়মিত রক্ষণাবেক্ষণের কার্যকর উদ্যোগ না থাকায় একে একে অধিকাংশ স্ট্রিট লাইট বিকল হয়ে পড়ে।

তাড়াইল-সাচাইল, তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা ও দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা জানান, স্ট্রিট লাইট সচল থাকাকালে রাতের চলাচল অনেক সহজ ও নিরাপদ ছিল। বর্তমানে অধিকাংশ লাইট অচল থাকায় জনভোগান্তি বেড়েছে। সেই সঙ্গে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।

তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের বাসিন্দা মেনু মিয়া বলেন, “সরকার মানুষের সুবিধার জন্য লাইট স্থাপন করেছে। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো নষ্ট হয়ে পড়ে আছে। দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

একই ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়া বলেন, “শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। অন্যথায় সরকারি অর্থের অপচয় হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, জনস্বার্থে স্থাপিত সৌর স্ট্রিট লাইটগুলো দ্রুত মেরামত করে পুনরায় সচল করার পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় কোটি টাকার এ প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ।

এ বিষয়ে তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, “স্ট্রিট লাইট স্থাপনের পর এক বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের ছিল। বর্তমানে এগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ইউনিয়ন পরিষদের তহবিল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST