1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা
শিরোনাম
রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ প্রধানমন্ত্রীর রাজনীতি: দেশ ও মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার কিশোরগঞ্জে জমি দখল ও খামার নির্মাণের অভিযোগ রাজারহাটে মাদক বিরোধী সচেতনতামূলক প্রচার অভিযান মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

  • প্রকাশ কাল সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৫ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ জুন) নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহবান জানান। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যপ্রবাহ সহজতর হলেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, বিকৃত ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সাংবাদিকদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ। প্রশিক্ষণ কর্মসূচিতে নান্দাইল উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST