1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক
শিরোনাম
রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের উমরমজিদ মৌজার আটহাজারী গ্রামে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে অবৈধ দখলে থাকা একটি সরকারি রাস্তা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউর রহমান সামিউর রহমানের নেতৃতত্বে পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি পুনরুদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আটহাজারী গ্রামের আব্দুস ছালাম মাস্টারের বাড়ির সামনে অবস্থিত সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। এ সুযোগে কিছু ব্যক্তি রাস্তার বিভিন্ন অংশ দখল করে রাখায় স্থানীয় বাসিন্দারা যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের পর প্রশাসন এ উদ্যোগ নেয়। এরপ্রেক্ষিতে রাজারহাট প্রশাসনের উপস্থিতিতে অবৈধ দখল অপসারণ করে রাস্তার মূল সীমানা পুনরুদ্ধার করা হয় এবং তা সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, রাস্তাটি পুনরুদ্ধার হওয়ায় এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

এদিকে দীর্ঘ তিন দশক পর সরকারি রাস্তা পুনরুদ্ধার হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তোষ দেখা দিয়েছে।

রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, “সরকারি সম্পত্তি ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় আন্তরিক। জনগণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST