1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
শিরোনাম
র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন ভালুকার যুবকের মরদেহ উদ্ধার কটিয়াদীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের ‘দোসর’ থেকে রাতারাতি ‘যুব শক্তি’র নেতা: দেবিদ্বারের সুবিলে ফের ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টায় মতিউর লিবিয়া থেকে ফের ১৭৪ জন বাংলাদেশিকে দেশে প্রেরন কিশোরগঞ্জে পুকুরের সীমানা নিয়ে বিরোধ: মামলা ও খামার প্রতিষ্ঠার তারিখ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৭ বার পড়েছে


আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় চরফারদীয় ইউনিয়ন হিজলিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে সংঘটিত মো. সানি (২২) হত্যা মামলার প্রধান আসামি মফিজুল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মফিজুল উপজেলার হিজলীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
আজ সোমবার (১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার চিনিকল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।
র‍্যাব সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, র‍্যাব-১৪ (কিশোরগঞ্জ ক্যাম্প) এবং সিপিসি-৩, র‍্যাব-৫ (জয়পুরহাট) এর একটি চৌকস দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জয়পুরহাটের চিনিকল এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা প্রধান আসামি মফিজুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ই এপ্রিল দিবাগত রাতে সানি বাড়ি থেকে স্থানীয় একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় পূর্বশত্রুতার জেরে ওত পেতে থাকা মফিজুলসহ অন্যান্য অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরদিন নিহত সানির স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় এর আগে পুলিশ তিনজন আসামিকে গ্রেফতার করলেও প্রধান আসামি মফিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে র‍্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
আবু হানিফ পাকুন্দিয়া
০১৭৪৫০৮৭০৭৭

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST