1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
পাট ও কেনাফ চাষে আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ নীল আকাশের ছায়া “তাড়াইলের সেই বিকেল” মাটির মা ফাউন্ডেশন কক্সবাজার জেলা কমিটি গঠন নান্দাইলে ‘হৃদয়ে নান্দাইল’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পরিচর্যার মূখ্য ভূমিকা আবশ্যক -দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি কেন্দুয়া সালমা ইসলাম প্রতিবন্ধী একাডেমী’র নামে লাখ লাখ টাকার প্রতারণার ফাঁদে স্বামী-স্ত্রী ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত: হোসেনপুরে ফয়েজ আল মোখলেসকে বরণ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

  • প্রকাশ কাল বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালিয়ে সেই চালান জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ এক নারী ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এ সময় প্রাইভেটকারটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার বাসিন্দা দুলাল শেখ (৩৬) এবং একই এলাকার সানজিদা আক্তার শিমু (১৮)।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে নির্ভরযোগ্য একটি সূত্র থেকে তথ্য পাওয়া যায় যে, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়।

বিকেল ৪টার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। মামলার কার্যক্রম শেষে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST