1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন
শিরোনাম

রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক

  • প্রকাশ কাল শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

তরুণ প্রজন্মের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তা এবং উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামের রাজারহাটে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি উপজেলা পরিষদ হলরুম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প,প্রযুক্তিগত উদ্ভাবন এবং সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর উদ্যোগই অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি। তরুণদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের নতুন নতুন ধারণা ও গবেষণামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন,জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহার সাথী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমির কফিল উদ্দিন এবং উপজেলা এনসিপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগর।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকরা তাদের প্রকল্প উপস্থাপনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST