জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।
নিকলীতে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোঃ ফজলুর রহমান মহোদয়ের সাথে নিকলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে (৭ অক্টোবর ২০২৬) রোজ বুধবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে নিকলী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোঃ ফজলুর রহমান, এই সময় তিনি নিকলী উপজেলার বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন,
নিকলী উপজেলা আমার সেকেন্ড হোম আমি নিকলী কে আমার নিজের এলাকা হিসেবে জানি, ২০০৯ সাল থেকে ২০১১ পর্যন্ত নিকলীর ইউ এন ও হিসেবে যখন ছিলাম তখন আমি ঐ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের গ্রামে গিয়েছি প্রতিটি মসজিদে নামাজ পড়েছি সাধারণ মানুষের সাথে কথা বলেছি তাদের সুখ দুঃখের কথা শুনেছি যতটুকু সম্ভব সহযোগিতা করেছি, নিকলীর মানুষ জন খুবই ভালো, আমার কর্ম জীবনে নিকলীর মত এমন ভালো উপজেলা পাইনি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নিকলী বাসীর দোয়ায় আজকে আমি সচিব পদে আছি,সব মানুষের দোয়া এবং ভালোবাসা, মত বিনিময় সভায় নিকলী উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা হয় এর মধ্যে আবদুল হামিদ কল্যাণ স্ট্রাট ও বীর বিক্রম মতিউর রহমান সড়ক এবং নিকলী টু কিশোরগঞ্জের রাস্তাটি প্রশস্ত করার প্রতিশ্রুতি দেন,তিনি আরও বলেন আমি নিকলী বাসীকে ভালোবাসি যতদিন বেঁচে থাকবো ততদিনই ভালোবেসে যাবো এই উপজেলার যে কোন মানুষের সমস্যার কথা শুনলে আমি চেষ্টা করি তা নিরসন করতে,নিকলীর পর্যটন কে আরো অনেক অনেক সুন্দর করা হবে,একটি সুইমিং পুল করার আশ্বাস ও দেন তিনি,মত বিনিময় সভা উপস্থিত ছিলেন নিকলী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ ইশতিয়াক আহমেদ,উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমে শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আসিফ ইমতিয়াজ মনির, তথ্য সেবা অফিসার তসলিমা ফেরদৌসী, সমবায় অফিসার সালেহা খাতুন, উপজেলা ইন্সট্রাক্টর নাহিদা আলম, এজিএম আবু বক্কর ছিদ্দিক আকন্দ, মুক্তিযোদ্ধা আর্দশ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জামরুল ইসলাম,নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন,
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ূন কবির, নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক কারার আবদুর রশিদ, সাংবাদিক বৃন্দ সহ নিকলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুধীজনেরা,।