1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে অটোরিকশার অনিয়মে বাড়ছে দুর্ঘটনা-ঝুঁকি, উল্টে গেল গাড়ি মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও হামলায়, গ্রেফতার-৩ গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার
শিরোনাম
তাড়াইলে অটোরিকশার অনিয়মে বাড়ছে দুর্ঘটনা-ঝুঁকি, উল্টে গেল গাড়ি মদন পৌরসভায় সহকারি শিক্ষিকার বাসায় ভাংচুর ও হামলায়, গ্রেফতার-৩ গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ- ওসির বিরুদ্ধে! রাজনৈতিক রূপান্তর ও সুশাসনের নতুন দিগন্ত: তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সাফল্যের পর্যালোচনা কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, পরের দিন মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ প্রাণবন্ত হয়ে উঠেছে রাজারহাটের বৈদ্যেরবাজারের প্রতিমার হাট- বাজার

কটিয়াদী প্রেসক্লাবের নতুন কমিটি -সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মাইনুল হক মেনু

  • প্রকাশ কাল মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়েছে

স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা মোবারক হোসেনকে সভাপতি পদে এবং দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মাইনুল হক মেনুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে কটিয়াদী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী ২ বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্যরা নির্বাচিত হন। সভায় নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ফজলুল হক জোয়ারদার আলমগীর। তাঁকে সহযোগিতা করেন ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি রফিকুল হায়দার টিটু এবং দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি মাইনুল হক মেনু।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি রফিকুল হায়দার টিটু, সহ-সভাপতি পদে দৈনিক জনতার প্রতিনিধি মফিজ উদ্দিন নয়ন এবং দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ধ্রুব রঞ্জন দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্রের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক আমার দেশের প্রতিনিধি মাসুম পাঠান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো. জজ মিয়া, কোষাধ্যক্ষ পদে দৈনিক গণমুক্তির প্রতিনিধি খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে দৈনিক প্রথম বুলেটিনের প্রতিনিধি আজাদ রহমান মিশর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি এহলাস উদ্দিন, প্রচার সম্পাদক পদে দৈনিক সকাল বেলার প্রতিনিধি মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি মোজাহিদ বিন জালাল এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক এদিনের প্রতিনিধি নাঈম ইসলাম, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ফজলুল হক জোয়ারদার আলমগীর, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ফখর উদ্দিন ইমরান এবং দৈনিক ভোটের দর্পণের প্রতিনিধি মোফাসসেল সরকার।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কটিয়াদী প্রেসক্লাবকে আরও গতিশীল, পেশাদার ও ঐক্যবদ্ধভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ২৪ জুলাইয়ের আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট কটিয়াদী প্রেসক্লাবকে ‘স্বৈরাচারমুক্ত’ করার দাবি তুলে ছাত্র-জনতা ও সাংবাদিকদের উদ্যোগে প্রেসক্লাবের কার্যক্রমে পরিবর্তন আনা হয়। পরবর্তী সময়ে দৈনিক যুগান্তরের প্রতিনিধি ফজলুল হক জোয়ারদার আলমগীরকে আহ্বায়ক এবং দৈনিক দিনকালের প্রতিনিধি মাইনুল হক মেনুকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে সাধারণ সভার মাধ্যমে ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা, গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা এবং কটিয়াদীর স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার বিষয়ে মতবিনিময় করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু প্রেসক্লাবের সব সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, কটিয়াদীর মানুষের কথা, এলাকার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই হবে প্রেসক্লাবের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য বজায় রেখে প্রেসক্লাবকে আরও কার্যকর ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST