1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
“কালের নতুন সংবাদ” পত্রিকার ১০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর উদ্যোগে নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোছার ঠাঁই জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবদুল কাইয়ুমের রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন সততা ও জনকল্যাণের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত সারোয়ার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

“কালের নতুন সংবাদ” পত্রিকার ১০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশ কাল শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়েছে

এ্যাড. মাহমুদুল হাসান মাসুম

দীর্ঘ ১০ বছর ধরে সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে ধারণ করে সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে এগিয়ে চলেছে “কালের নতুন সংবাদ”। একটি সংবাদপত্রের পথচলায় ১১ বছর পদার্পন র্নিঃসন্দেহে একটি গৌরবময় অধ্যায়। এই দীর্ঘ পথচলায় যাঁরা তাঁদের মেধা, শ্রম, সময় ও নিষ্ঠার মাধ্যমে পত্রিকাটিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
“কালের নতুন সংবাদ”-এর ১০ বছর পূর্তি উপলক্ষে পত্রিকার সম্পাদকমণ্ডলী, সকল কলাকৌশলী, সাংবাদিক, স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি, ফটোসাংবাদিক, সংবাদকর্মী, অফিস স্টাফ এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীসহ পত্রিকার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।
একটি সংবাদমাধ্যম শুধু সংবাদ প্রকাশ করে না; সমাজের অসঙ্গতি তুলে ধরে, মানুষের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে জনমত তৈরি করে এবং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই দায়িত্বশীল সাংবাদিকতার ধারাকে আরও শক্তিশালী করে “কালের নতুন সংবাদ” আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
এই ১০বছরের অর্জনকে সামনে রেখে পত্রিকাটি আরও আধুনিক, শক্তিশালী ও পাঠকবান্ধব হয়ে উঠুক। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা, অবহেলিত ও বঞ্চিত মানুষের কথা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের খবর আরও ব্যাপকভাবে তুলে ধরুক—এই প্রত্যাশা রইল।
পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে “কালের নতুন সংবাদ” ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যাবে এবং গণমানুষের আস্থার একটি শক্তিশালী সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে—এই কামনা করছি।
১০ বছর পূর্তির এই আনন্দঘন মুহূর্তে “কালের নতুন সংবাদ”-এর সঙ্গে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST