1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
“কালের নতুন সংবাদ” পত্রিকার ১০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর উদ্যোগে নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোছার ঠাঁই জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবদুল কাইয়ুমের রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন সততা ও জনকল্যাণের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত সারোয়ার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ আলহামদুলিল্লাহ, ১ লা সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর উদ্যোগে নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোছার ঠাঁই

  • প্রকাশ কাল শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়েছে

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি’র উদ্যোগে ও তাঁর মানবিক দূরদর্শিতায় ময়মনসিংহের নান্দাইলের হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেয়েছে মাথাগোছার ঠাঁই “স্বপ্নবাড়ি”।নবনির্মিত আধাপাকা মনোরম পরিবেশবান্ধব এসব “স্বপ্নবাড়ি” পেয়ে হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে আনন্দের বন্যা বইতে দেখা গেছে। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে,তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর পরিকল্পনায় গ্রামীন রক্ষণাবেক্ষণ কর্মসূচী(টি আর)প্রকল্পের আওতায় নান্দাইলের বিভিন্ন গ্রামের হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবারের জন্য আধাপাকা মনোরম পরিবেশবান্ধব “স্বপ্নবাড়ি”নির্মাণ করা হয়েছে। শুক্রবার উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামের ৫টি হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে “স্বপ্নবাড়ি”র চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি। উল্লেখিত “স্বপ্নবাড়ি” উদ্বোধনের মাধ্যমে পর্যায়ক্রমে নির্মিত ৩৬ টি “স্বপ্নবাড়ি”র চাবি হস্তান্তর করবেন।আরও জানা গেছে, চলতি বছরের মধ্যেই পর্যায়ক্রমে আরও ৯৮টি “স্বপ্নবাড়ি” অসহায় গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করে দেয়ার জন্য পরিকল্পনা রয়েছে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি’র। নতুন ঘর পাওয়া বিধবা হামিদা খাতুন
আবেগে আপ্লূত হয়ে বলেন,এতদিন সন্তানদের নিয়ে ভাঙ্গা ঘরে থেকেছি।কোনদিন ভাবিনি এধরনের একটি সুন্দর পাকা ঘরে থাকতে পারবো।আজ আমাদের সন্তান মন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর চেষ্ঠায় নতুন ঘরের স্বপ্ন পূরন হয়েছে।আল্লাহ আমাদের নয়নের মনি মন্ত্রীকে আমার মত হতদরিদ্র গৃহহীন পরিবারের পাশে যাতে সারা জীবন থাকতে পারেন সে ক্ষমতা দিন।অপর “স্বপ্নবাড়ি”পাওয়া সবজি বিক্রেতা সবুজ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন,আমি আমার স্বপ্নের ঠিকানা পেয়েছি। আজ থেকে আর পরিবার পরিজন নিয়ে ঝড়বৃষ্টিতে ভাঙ্গা ঘরে ভিজতে হবে না।আমরা আজ আমাদের মন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ।সব সময় দোয়া করি, আমাদের মন্ত্রী সাহেব আমার মত অসহায় গৃহহীনদের সাহায্যে এভাবেই যেন সব সময় এগিয়ে আসতে পারেন।এবিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন বলেন,হতদরিদ্র গৃহহীনদের জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের মানবিক উদ্যোগে “স্বপ্নবাড়ি”নির্মান নান্দাইলের জনগনের কাছে খুবই প্রশংসনীয় হয়ে উঠেছে। আমরা চাই,এভাবে ভবিষ্যতে আরও এধরনের মানবিক কাজ আমাদের নেতা অব্যাহত রাখবেন।”স্বপ্নবাড়ি”উদ্বোধন অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহিদ উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক বাবু পল্লব রায়, জিয়াউল হক রাজু,কামরুজ্জামান রাসেলসহ উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST