আতাউর রহমান বাচ্চু, নান্দাইল প্রতিনিধি :-
তরুণ প্রজন্মের অহংকার রবিউল ইসলাম রবিন। মাটি ও মানুষের নেতা, সততা ও ন্যায়পরায়ণতার প্রতীক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী মুশুল্লী ইউনিয়নের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তরুন সমাজের অহংকার রবিউল ইসলাম রবিন।
রবিউল ইসলাম রবিন মুশুল্লী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে মুশুল্লী ইউনিয়নের গৃহহীন ও অসহায় মানুষকে মাথা গোঁজার জন্য ঘর তৈরি করে দিচ্ছেন।অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা নিশ্চিত করছেন। তিরি শিক্ষানুরাগী ও আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি। এলাকায় শিক্ষার আলো ছড়াতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি সর্বদা আপসহীন।বিএনপির দলীয় আদর্শকে বুকে ধারণ করে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আজ সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন।তরুণ প্রজন্মের এই দূরদর্শী নেতা মুশুল্লী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
লেখাপড়ার পাশাপাশি ছাত্র ও যুব সমাজ যাহাতে মরণ নেশা মাদকের দিকে না যায়। তার জন্য ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন,বলিবল খেলার আয়োজন করে উৎসাহিত করে যাচ্ছেন। খেলাধুলার বিভিন্ন সামগ্রী নিজ অর্থায়নে বিতরণ করেন।