1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাল যার জলা তার, জাল যার হাওর — মোহাম্মদ আমিন উর রশিদ তুহিন হত্যার বিচার দাবিতে তাড়াইলে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন রাজশাহী ব্যাটালিয়ন ১বিজিবি কর্তৃক সীমান্তে অভিযান মদ জব্দ রাজারহাটে এসআই আতিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হোসেনপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন শেখ হাসিনা কি ফিরবেন, নাকি বাংলাদেশ বদলে গেছে? কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কুমিল্লা ডিসি অফিসে আবেদন
শিরোনাম

কটিয়াদীতে বিএনপির ২ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

  • প্রকাশ কাল সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৭৪ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে সংঘাত সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলামের অনুমোদনক্রমে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান পৃথক পৃথক পত্রের মাধ্যমে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেন।
উল্লেখ্য যে, গত শনিবার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বন্ধের অভিযোগের তদন্তের সময় অতর্কিত হামলার ঘটনায় চাতল গ্রামের আরব আলী খাঁ’র ছেলে মালদ্বীপ প্রবাসী আশিক খাঁ (২২) নামে এক যুবক নিহত হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেনসহ সহ ১০ জন আহত হয়েছেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে বহিস্কার এবং তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নিহত আশিকের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজন ও ছাত্রদলের সমর্থকরা।
রবিবার নিহত আশিকের মা রিতা আক্তার বাদী হয়ে উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবক ও এড. আলী হায়দার বাবলুসহ ২৯ জনের নাম উল্লেখ কওে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এড. পুলিশ আলী হায়দার বাবলু ও আব্দুল হান্নানকে আটক করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরন করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST