1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ কেন্দুয়ায় নওপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মধুপুরে মাদক বিক্রির অপরাধে এক বছর করে ৫ জনকে কারাদন্ড প্রদান ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি ১ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে তিনটি মৃদু ভূমিকম্প মেলান্দহে পরকিয়া প্রেমে আট মাসের শিশু হত্যা মা আটক ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম কটিয়াদী বাসস্ট্যান্ডসহ বাজারের বিভিন্ন ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশংসিত ওসি রফিকুল ইসলাম কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত, রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান
শিরোনাম

গাজীপুরে শহীদ শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৫০ বার পড়েছে

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতিনিধি : কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে গাজীপুরের অন্যতম বেসরকারি বৃত্তি প্রকল্প শহীদ শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে শহরের ২৮ নং ওয়ার্ডে ছায়াবীথি এলাকায় কাজী আজিমউদ্দিন কলেজ রোডস্থ শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২ঘন্টা করে দু’টি শিফটে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়।

এতে কেন্দ্র সচিব আকতার উজ জামান, ৫৪ জন হল পরিদর্শক ও ১৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এ ছাড়া সার্বক্ষণিক তদারকিতে ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ।

সরেজমিনে সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান গিয়ে দেখেন, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাহিরে ভীড় করছেন অভিভাবকরা। এমন আয়োজন খুশি তারা।

অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট।

অভিভাবকরা আরো জানান, সরকারিভাবে কোন বৃত্তি পরীক্ষা না থাকায় বেসরকারি এ বৃত্তি পরীক্ষাই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম। এতে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর হয় এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। বেসরকারি এ বৃত্তি গুলো অব্যাহত থাকুক।

এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন আলোকিত নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক এবং ঘটনার আড়ালে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রুবেল সরকার, গাজীপুর সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক, গাজীপুর সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

শহীদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম শহীদ জানান, ২০১১ সাল থেকে শহীদ শিক্ষা পরিবারের আয়োজনে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। শিক্ষা বৃত্তির এ পরীক্ষায় এ বছর গাজীপুর মহানগরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাই করতে পারছে। আশা করছি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষার ফলাফল দেয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST