1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার আসন্ন ইউপি নির্বাচনচেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসান মীরের ঈদ শুভেচ্ছা
শিরোনাম
বৃষ্টিতে ভিজেই শোলাকিয়ার মুসল্লিদের নামাজ আদায় ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সে প্রীতিভোজ জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী দেবিদ্বারে ত্রাসের রাজত্ব কায়েমকারী ১১ মামলার আসামি সেই আনিস মেম্বার গ্রেপ্তার জুলাই থেকে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: স্বাস্থ্য মন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদজামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কোরবানি মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত শিক্ষা ও আত্মত্যাগের অনুপম দৃষ্টান্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১১ বছরেও শেষ হয়নি আতিয়া জাহান মৌ হত্যা মামলার বিচার

সাকিবের নেতৃত্বে আজ প্রথম মাঠে নামছে বাংলা টাইগার্স

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭৪৮ বার পড়েছে

যত বিতর্ক থাকুক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসান সফল এক নাম। তাকে নিয়ে ক্লাবগুলোর মাতামাতি নতুন নয়। আবুধাবি টি-টেন লিগেও এর ব্যতিক্রম ঘটেনি। টুর্নামেন্টের নতুন মৌসুমের খেলা শুরু হবে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে। প্রথমদিনে মাঠে নামবে বাংলা টাইগার্স।

বাংলা টাইগার্স খেলবে সাকিবের নেতৃত্বে। এই অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছে দলটি। সেখানে বাংলা টাইগার্স লেখে— ‘পরিচয় করিয়ে দিচ্ছি বাংলা টাইগার্সের নতুন অধিনায়ক, সাকিব আল হাসানের সঙ্গে। নতুন মৌসুমের প্রথম ম্যাচ থেকে কয়েক ঘণ্টা দূরে আছি আমরা।’

প্রথম ম্যাচে বাংলা টাইগার্সের প্রতিপক্ষ মরিসভিল স্যাম্প আর্মি। ম্যাচটি শুরু হবে রাত পৌনে ৮টায়। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বাংলা টাইগার্স। সাকিবের পাশাপাশি দলে আছেন সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ খান। আছেন ইফতেখার আহমেদ, দাসুন শানাকা, মোহাম্মদ শাহজাদের মতো তারকারা।

সাকিবের হাত ধরে টুর্নামেন্টে বড় কিছু করার স্বপ্ন বুনছে বাংলা টাইগার্স। তারকায় ঠাসা দলটিতে আছে দারুণ ভারসাম্য। তাই, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দলটি। তাদের স্লোগান হচ্ছে— চলো, শিকারে যাই। যার নেতৃত্বে থাকবেন সাকিব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST