1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

  • প্রকাশ কাল শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৬৬ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: ওয়াপদা খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। শুক্রবার (৩মে) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এই অর্থদণ্ড দেন। ইতিপূর্বে একই অপরাধে ঐব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

অভিযুক্ত বাবুল আনসারী সদর উপজেলার ১২নং চরশাহী ইউনিয়নের ছোট বল্লভপুর গ্রামের মৃত আবু সাঈদ এর ছেলে ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে বাবুল আনসারী নামে এক ব্যাক্তি দীর্ঘদিন থেকে চরশাহী এলাকায় সরকারি খাল থেকে বালু উত্তোলন করে আসছিলেন। মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইনের ৪ধারায় এমন কার্যক্রম পরিবেশের জন্য ক্ষতিকর। ইতিপূর্বে তাকে একই অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। জরিমানা করার পরেও আইন অমান্য করে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন তিনি।

মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজ তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন, বলে জানান একর্মকর্তা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST