1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

রুমায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, নিহত কেএনএফ সদস্য ২

  • প্রকাশ কাল সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৪৬ বার পড়েছে

মোহাম্মদ মাসুদ

বান্দরবান চট্টগ্রাম পার্বত্য এলাকার রুমা উপজেলা ও থানচির সীমান্তবর্তী এলাকা বাকলাই পাড়া নামক স্থানে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) দুই জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত তিনটি আগ্নেয়াস্ত্র, সহ বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ১ টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপির বিষয়টি নিশ্চিত করে।

এর আগে গত ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কেএনএফ সশস্ত্র সংগঠনের সদস্য লালরেন রোয়াত বম নিহত হয়েছে।

এর আগে সকালে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই এলাকায় মরদেহ দুটি পড়ে আছে বলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা, খবর পেয়ে ঘটনাস্থল রুমা হওয়ার পরেও থানচি থানার নিকটবর্তী হওয়ায় লাশ গুলো উদ্ধারে যায় থানচি থানা পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন।তিনি জানান স্থানীয়দের মাধ্যমে দুটি লাশের খবর পেয়েছি, লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দূর্গম হওয়ায় পায়ে হেঁটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারব।তাদের গায়ে কেএনএফ এর পোষাক পরিহিত ছিল বলে জানায় স্থানীয়রা।

প্রসঙ্গত : সাম্প্রতিক রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি,অস্ত্র লুটের ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে।এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST