1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে থেরাপি নিতে গিয়ে পঙ্গুত্বের মুখে স্ট্রোকের রোগী জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রমের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা লিবিয়া থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে প্রেরন মদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বাজিতপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাজিতপুরে স্বাস্থ্যকেন্দ্রের জালিয়াতি ঢাকতে সাংবাদিককে মধ্যরাতে বিএনপি নেতার হুমকি তাড়াইলের নরসুন্দা নদীর স্রোতের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে অভিযানে গ্রেফতার রূপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা কটিয়াদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শিরোনাম

কিশোরগঞ্জ টিটিসিতে তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক

  • প্রকাশ কাল রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২৩৯ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে তাকামুল (Takamol) সার্টিফিকেট পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে গিয়ে ফোরকান নামে এক যুব আটক হয়েছে।
ফোরকান ষোলশহর, পাঁচলাইশ,চট্টগ্রাম এর বাসিন্দা তিনি ।

রবিবার (১৫ই মার্চ) অনুষ্ঠিত তাকামুল সার্টিফিকেট পরীক্ষায় অন্য এক পরীক্ষার্থীর সুজন ভূইয়া নামে পাসপোর্ট নং A 21347577 প্রক্সি দিতে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন ফোরকান।পরীক্ষার সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্র সংশ্লিষ্টরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।পরে তার পরিচয় যাচাই করলে বিষয়টি ধরা পড়ে।

পরবর্তীতে তাকে আটক করে কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে উপস্থিত শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র অধ্যক্ষ জাভেদ রহিম বলেন,কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সৌদি আরব গামী SVP (তাকামল) এর লোড এন্ড আনলোড ওয়ার্কার এবং প্যাকিং দ্যা সেলভ দুইটি অকুপেশনে প্রতিদিন প্রায় ৬০ জন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসেন। তাদের পরীক্ষাকে কেন্দ্র করে একদল দালাল বিভিন্ন অনৈতিক সুবিধা নিতে চায়।শুরু থেকে কিশোরগঞ্জ টিটিসির সকল কার্যক্রম দালাল ও হয়রানি মুক্ত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করে আসছি। আমাদের এই কাজে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন টিটিসির সকল কাজে সার্বিক সহযোগীতা করে আসছেন। আজকের এই ঘটনার মাধ্যমে দালাল ও অনৈতিক সুবিধা ভোগকারীদের সতর্ক করে দিচ্ছি। কিশোরগঞ্জ টিটিসিকে দুর্ণীতি মুক্ত রাখতে সকলের সহযোগীতা চাই।

তাকামুল (Takamol) সার্টিফিকেট হলো সৌদি আরবে কাজের জন্য বাধ্যতামূলক স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (SVP) বা পেশাগত দক্ষতা যাচাইয়ের সরকারি সনদ। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডারসহ ব্লু-কলার শ্রমিকদের ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য এই দক্ষতা সনদ অর্জন করা জরুরি, যা অনলাইন বা অনুমোদিত কেন্দ্রে পরীক্ষা দিয়ে সংগ্রহ করা যায়।

কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কঠোর নজরদারি রাখা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST