1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন
শিরোনাম

হোসেনপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া মাহফিল

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়েছে

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের হোসেনপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এমদাদুল হক, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মফিজুল হক ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুজাহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু রাশেদ ফকির।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবাকা সুলতানা, ফরিদ উদ্দিন, রত্না রানী সাহা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের ভিত্তি তৈরি করে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি সাফল্যের জন্য দোয়া করা স্কুল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বক্তারা ভবিষ্যৎ জীবনে শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।

শেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সরল উপহার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST