1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা এক ব্যাগ রক্ত, এক পৃথিবী মানবতা ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক
শিরোনাম

মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • প্রকাশ কাল রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়েছে

নান্দাইল প্রতিনিধি :
ময়মনসিংহ নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এবং সহকারী শিক্ষক জনাব মোঃ হামিদুর রহমান খান দিপু স্যারের সম্মানে এক রাজসিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর ২০২৫, শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানটি এক অনন্য আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ রবিউল ইসলাম রবিন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র তানিম আহমেদ (চাঁন মিয়া) এবং শফিকুল ইসলাম খান (রিপন)।অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী দুই শিক্ষককে কর্মনিষ্ঠা, চরিত্রগঠন, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের আদর্শ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন –
জনাব সুলতান উদ্দিন পাঠান,
জনাব, রমজান উদ্দিন ভুঁইয়া , অবসরপ্রাপ্ত সাব রেজিস্ট্রার জনাব সুলতান উদ্দিন মাষ্টার, নান্দাইল মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি, প্রধান শিক্ষক কাশিনগর উচ্চ বিদ্যালয়, এডভোকেট মতিউর রহমান, সাবেক ছাত্র: হায়দার আলী পাঠান, মোঃ শামীম, আব্দুল আওয়াল, ফখরুল ইসলাম নয়ন, হারুনর রশীদ এবং নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।
বক্তারা বিদায়ী শিক্ষকদের আত্মত্যাগ, আদর্শ, দায়িত্ববোধ ও ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষায় তাঁদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা বজায় রাখতে তাঁদের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠান শেষে বিদায়ী দুই শিক্ষককে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাজুয়া মাইক্রোবাসে উঠিয়ে মিলনমেলার পরিবেশে এক গাড়ি শোভাযাত্রা বের করা হয়। পরে সবার ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।অনুষ্ঠানের সার্বিক পরিবেশ ও বিদায় সংবর্ধনাটি শিক্ষাঙ্গনে এক ব্যতিক্রমী সম্মাননা হিসেবে সকলের মনে জায়গা করে নেয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST