1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভাদ্রের প্রথম সকাল: বর্ষার ভেজা পথ পেরিয়ে শরতের আগমন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী আজ চর খরিচা উচ্চ বিদ্যালয় মাঠের প্যাভিলিয়ন ভেঙে রড-ইট বিক্রির অভিযোগ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সকল প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা জোরদার স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায়? গাজীপুরে ঝুট ব্যবসার দখল নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, সাংবাদিককে কুপিয়ে জখম প্রকাশিত সংবাদ এ-র প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু লিবিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা,ফের অস্থিরতা, নিকলীতে উপজেলা প্রশাসনের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
শিরোনাম

নান্দাইলে ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ কাল সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৯৫ বার পড়েছে

আতাউর রহমান বাচ্চু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষন সহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। বিভিন্ন স্কুল, কলেজ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সোমবার (১০ মার্চ) দুপুরে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ গেইট প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা মোংলায় চার বছরের শিশুকে ধর্ষনের প্রচেষ্টার তিব্র নিন্দা ও প্রতিবাদ মিছিলে তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’ ‘ধর্ষকের ফাঁসি চাই’, আমার সোনার বাংলায় ধর্ষকের স্থান নাই’ বিচারহীনতার সংস্কৃতি মানি না” ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন। এসময় বক্তারা বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমাদের দাবি, যারা এই ঘৃণ্য অপরাধে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দেশজুড়ে ধর্ষণ, খুন, ছিনতাই সহ নানা অপরাধের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমরা স্পষ্ট বলতে চাই, ধর্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রকে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমরা ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, এদেশের নারীরা যেন অবাদে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে হবে। নারীর নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব তাই অপরাধীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাই নাই এই স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST