1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার রায়ের অপেক্ষা জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ হোসেনপুরে সরকারি খাস জায়গা ও কাঁচা বাজারের শেড দখলমুক্ত হোসেনপুরে ইউনিয়ন বিএনপির নেতার দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু -সম্পাদক, রুবেল সাংগঠনিক রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার গুদাম ছাড়াই সারের ডিলারশিপ! কটিয়াদীতে খোকন এন্টারপ্রাইজকে ঘিরে অনিয়মের অভিযোগ কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ব্যাপক আলোচনা রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়: নিজের কাছে ফেরার এক শিক্ষা
শিরোনাম

জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ

  • প্রকাশ কাল শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়েছে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অবৈধভাবে চাকরিচ্যুত করা এবং বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের মেডিকেল প্রমোশন অফিসার সৈয়দ আশিক মাহমুদ।

অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২৪ক ধারা অনুযায়ী আপস-মীমাংসার উদ্যোগ নিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জামালপুর কার্যালয়।

অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মিজানুর রহমান স্বাক্ষরিত ২৮ অক্টোবর ২০২৬ তারিখের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগকারী সৈয়দ আশিক মাহমুদ তাঁকে বেআইনিভাবে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে বকেয়া বেতন পরিশোধ এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল ১১টায় জামালপুর শহরের ময়মনসিংহ রোডের ফুলবাড়িয়ায় বুলবুল ভবনের দ্বিতীয় তলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে আপস-মীমাংসা সভা আহ্বান করা হয়েছে।

নোটিশে হাসপাতালের মালিক, পরিচালক বা ব্যবস্থাপককে অভিযোগকারীর ব্যক্তিগত নথিপত্রসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ড ও রেজিস্টার নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মনোনীত যোগ্যতম কোনো প্রতিনিধিকে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST