1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সংবর্ধনা পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন নান্দাইলে রাস্তার ইট তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের শাস্তির দাবি হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ কুলিয়ারচরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষক দল নেতা বিল্লাল হত্যার তিন বছর: বিচারের দাবিতে কান্না বাবার নিকলীতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত মাদারীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার রায়ের অপেক্ষা জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ হোসেনপুরে সরকারি খাস জায়গা ও কাঁচা বাজারের শেড দখলমুক্ত হোসেনপুরে ইউনিয়ন বিএনপির নেতার দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন
শিরোনাম

হোসেনপুরে সরকারি খাস জায়গা ও কাঁচা বাজারের শেড দখলমুক্ত

  • প্রকাশ কাল শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়েছে

মোঃ জাহিদুল ইসলাম ভ্রাম্যমান ​হোসেনপুর প্রতিনিধি:
​কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর বাজারে সরকারি খাস জায়গা ও কাঁচা বাজারের সবজি শেড দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেসনা খাতুন।
​স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর বাজারে সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে একটি পাকা ঘর নির্মাণ করা হয়েছিল। এছাড়া কাঁচা বাজারের নির্দিষ্ট সবজি শেডের ভেতর অবৈধভাবে মুরগির দোকান পরিচালনা করা হচ্ছিল। এর ফলে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের চলাফেরা ও কেনাকাটায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জনগণের এই দুর্ভোগ লাঘবে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
​এদিকে রামপুর বাজারের পাশাপাশি হোসেনপুর পৌরসভার ফলপট্টি এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানগুলোও উচ্ছেদ করে সরিয়ে দেওয়া হয়েছে। এই উচ্ছেদ অভিযানের ফলে ওই এলাকার দীর্ঘদিনের যানজট নিরসন হয়েছে এবং জনসাধারণের চলাচলের পথ সুগম হয়েছে।
​স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান ও উচ্ছেদ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST