আফসার উদ্দিন:
কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সংগঠক ও আত্মকর্মীদের মাঝে ২০,২০,০০০/- ঋনের চেক ২১ জনের মধ্যে বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রূপম দাস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী সরকার।
প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন পাকুন্দিয়া কটিয়াদী-২ আসনের এমপি এ্যাড. মো. জালাল উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সহ উপজেলা যুব উন্নয়ন মো.সালাহ্ উদ্দিন,
অফিস সহ কারী মো. বোরহান উদ্দিন, ক্যাশিয়ার মার্জিয়া আক্তার সহ যুব উন্নয়ন অধিদপ্তর সকল কর্মচারী বৃন্দ।
বক্তারা বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকারত্ব দূরীকরণে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের উদ্যোক্তা হওয়ার বিকল্প নেই। যুবকদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সংগঠক ও আত্মকর্মীদের মাঝে পুরস্কার এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তামুখী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।