1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

লক্ষ্মীপুর জেলাতে ডেভিল হান্টে স্বাচিপ নেতাসহ আটক ১৩ জন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

ডেভিল হান্ট অপারেশনে লক্ষ্মীপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জাকির হোসেনসহ ১৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে রায়পুর পৌর তাঁতীলীগের আহ্বায়ক নুরউদ্দীন শিপলু ভাট ও রায়পুর পৌর আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদও আটক রয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, স্বাচিপ নেতা জাকির হোসেনকে লক্ষ্মীপুরের পৗর শহরের বাড়ি থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী লীগ নেতা সালেহ আহমেদকে রায়পুর বাড়ি ও তাঁতীলীগ নেতা শিপলু ভাটকে ঢাকা থেকে পৃথক অভিযান চালিয়ে আটক করে পুলিশ। এরমধ্যে শিপলুকে গোয়েন্দা পুলিশ আটক করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ডাক্তার জাকিরকে গ্রেফতারের পর রোববার বিকেলেই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। শিপলু ভাটকে গোয়েন্দা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে ডেভিল হান্ট অপারেশনের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মাহফুজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় ১৩ জনকে ডেভিল হান্ট অপারেশনের আটক করা হয়েছে। এখনও পর্যন্ত এ অপারেশনের মাধ্যমে ৮২ জনকে আটক করা হয়

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST