1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শারদীয় দূর্গোৎসব পালনে সার্বিক নিরাপত্তায় কঠোর প্রশাসন প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন: নতুন বাংলাদেশের সংস্কার যাত্রা কিশোরগঞ্জে ক্যাব’র এডভোকেসি সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে গ্রাহকের মিটার অন্যত্র বিক্রি ও বিল কারসাজি: বিউবোর এসবিএ মাইনুদ্দিনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব আজ প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী দুই মাদক কারবারিকে ভৈরবদুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী ওলামা দলের আহ্বায়ক দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আল আমিন জনপ্রিয়তার শীর্ষে নিকলীতে সরকারি কর্ম কমিশন সচিবের মত বিনিময় সভা
শিরোনাম

কটিয়াদীতে ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সেতুকে সংবর্ধনা

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯১ বার পড়েছে

মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি কটিয়াদী উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম সেতু ও আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে এবং কৃষি বিষয়ক শিক্ষক আসাদুজ্জান মঞ্জিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম সেতু।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য ঝর্ণা আক্তার, কটিয়াদী উপজেলা যুবদলের আহবায়ক মাহাবুবুল আলম মাসুদ, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব ও কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম বাবুল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ওবাইদুর, কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহবায়ক তসরিফুল হাসিব, জালালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন হারুন, কটিয়াদি পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আল আমিন, মসুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক মেম্বার মোঃ জহির উদ্দিন, সাধারন সম্পাদক হুমায়ূন আজাদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক তাজুল ইসলাম হিমেল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ফুলু, জালালপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাহাদাত হোসেন, জালালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শাজাহান কবির, ইমরান কবির সজীব, স্বেচ্ছাসেবী সংগঠনের রায়হানুল ইসলাম রানাসহ ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম সেতু বক্তব্যের শুরুতেই তিনি অত্র প্রতিষ্ঠানের স্থান দাতা মরহুম হাজী আবদুল আলী মুন্সী এবং গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দলনে শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম সেতু বলেন, এ সংবর্ধনায় ঝাকালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য অনেক বেরে গেল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ স্যারের অক্লান্ত পরিশ্রম ও দক্ষতায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। আমিও আপনাদের সহযোগিতায় এবং আমার মেধা ও শ্রমের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা এবং অবকাঠামোগত পরিবর্তন আনতে চায়। আপনারা আমার পাশে থাকবেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST