1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গুরুদয়াল সরকারি কলেজ শাখা কাউন্সিল অনুষ্ঠিত নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনা মূল্যে হাঁসও মুরগীর বাচ্চা বিতরণ
শিরোনাম
কিশোরগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, ইঞ্জিন নৌকা ও অস্ত্র উদ্ধার তাড়াইলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ করার আহ্বান কেন্দুয়ার গর্ব রাখাল বিশ্বাস, জাতীয় সেমিনারে বিশেষ আলোচক প্রধানমন্ত্রীর ক্লিয়ার মেসেজ সরকারের তোষামোদ নয়, সত্যকে তুলে ধরতে হবে মহররম: আত্মশুদ্ধি, ত্যাগ ও ন্যায়ের চেতনার পবিত্র মাস পহেলা আষাঢ়: কাদামাটির গন্ধে জেগে ওঠা বাংলা রক্ষণাবেক্ষণের অভাবে অচল সৌরবাতি, অন্ধকারে তাড়াইলের বিভিন্ন এলাকা কিশোরগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী

ভালুকায় জাসাসের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ কাল রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৮ জানুয়ারি) বাদ এশা ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিরবাড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি সফিউল্লাহ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রফিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবদলের সহসম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ, সাবেক ছাত্রদল নেতা জিল্লুর রহমান, ওলামা দল নেতা হাফেজ মঞ্জুর মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও মাদরাসার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে বিনা চিকিৎসায় বাংলাদেশে রেখেছে অথচ উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি দেননি। দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করালে আল্লাহর রহমতে অনেক আগেই তিনি আরোগ্য লাভ করতেন। বর্তমানে লন্ডনে চিকিৎসার জন্য তিনি অবস্থান করছেন। আল্লার রহমতে তিনি সুস্থ হয়ে খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন।
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাসাস ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও ছাত্রদল নেতা শাকিব খানের সঞ্চালনায় মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ন আহবায়ক মাওলানা মফিজুর রহমান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST