1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

গৌরীপুরে শত শত একর ধানের জমি অতি বৃষ্টিতে তলিয়ে গেছে

  • প্রকাশ কাল রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার পড়েছে

মোঃ আল ইমরান

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১নং মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামের এক অংশ ও ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর ও শালীহর গ্রামের এক অংশে কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের পানি প্রবেশ করে শত শত একর ধানের জমি থলিয়ে গেছে।
অপর দিকে কিছু মানুষ খাল বিলে জাল দিয়ে মাছ ধরার জন্য বেড়িবাঁধ দিয়ে পানি প্রবাহের গতি পথ আটকিয়ে দিয়েছে,ফলে বিলের দিকে পানি প্রবাহিত হতে পারছে না,এর ফলে ধানের ফসলি জমি পানিতে থলিয়ে যাচ্ছে।
গৌরীপুর উপজেলার পাশ্ববর্তী থানা ফুলপুর তাঁরাকান্দার- ১০নং বিশকা ইউনিয়নের- টিলাটিয়া লালমা এই সব গ্রামের মাঝে যে বিল রয়েছে তার নাম বড়বিলা বা শালীহর বিল নামে পরিচিত। বেড়িবাঁধ দিয়ে জাল দিয়ে মাছ ধরায় বৃষ্টির পানি আটকিয়ে এই বিলের দিকে পানি প্রবাহিত না হওয়ার কারনেও ধানের ফসলের জমি তলিয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগস্টের ১০ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বৃষ্টি অব্যাহত থাকলে ১০ তারিখ পর্যন্ত গৌরীপুরের আরো বিভিন্ন অংশের ধানের ফসলের জমি তলিয়ে যাবে। অপর দিকে একাধারে বৃষ্টি থাকার ফলে গৌরীপুরের নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
শাহাবাজপুর গ্রামের কৃষক মোঃ আবদুল গণি সহ অনেকে বলেন পার কেটে খাল ভরাট,খালে বিলে বাঁধ দিয়ে যারা বৃষ্টির পানি আটকিয়ে মাছ শিকার করছেন,উপজেলা প্রশাসনের উচিত তাদেরকে আইনের আওতায় আনা।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও মোঃ শাকিল আহমেদ এর কাছে জানতে চাইলে এ বিষয়ে ,তিনি “নিউজ টিভি ৬৪” এর রিপোর্টার মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকার বলেন,বাঁধ দিয়ে বৃষ্টির পানি আটকিয়ে মাছ ধরা অন্যায়,অভিযোগ পেলে গৌরীপুরে কোথাও এ কাজ করলে অবশ্যই তাদের বিরোদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে।
তবে আইন কেউ নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। অনেক সময় দেখা যায় মাছ ধরা নিয়ে সামান্য বিষয়ে ঝগড়া করাতে মার্ডার পর্যন্ত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST