1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান চর বিষয়ক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
শিরোনাম
কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ কুলিয়ারচরে দায়সারা তদারকি ও দায়িত্বহীনতায় কালভার্ট নির্মাণে প্রাণ গেলো অব. সেনা সদস্যের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে কুখ্যাত মাদক কারবারি শ্যামল চন্দ্র বর্মনের ৬ মাসের জেল-জরিমানা জেলা পরিষদের জমিতে দখলচেষ্টা, সাইনবোর্ড উপড়ে নরসুন্দায় নিক্ষেপ কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট র‍্যাবের অভিযানে সানি হত্যা মামলার মূল আসামি আটক কটিয়াদীতে ‘আশ্রয়’ এর রজতজয়ন্তীতে সম্মাননা, আলোচনা সভা ৩৪ বছর পর বন্ধুত্বের টানে শিক্ষার্থীদের পুনর্মিলনী-শিক্ষকদের সম্মাননা প্রদান

লক্ষ্মীপুরে বিশালাকৃতির কুমির ধরা। বাসিন্দারা আতঙ্কে

  • প্রকাশ কাল শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুর রায়পুর উপজেলা ২নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসিয়ার চরে একটি বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে। কুমিরটির ওজন প্রায় ৬ মনের কাছাকাছি বলে ধারণা করছে স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাতে খাসিয়ার চরের মাঝি বাড়ির একটি হাঁসমুরগির খোড়ায়ে হানা দিলে বাড়ির লোকজন কুমিরটি ধরে ফেলে। সেটিকে দক্ষিণ চরবংশীর চান্দারখাল মাছঘাটে নিয়ে আসে তারা।
পরে ফায়ার সার্ভিসের লোকজন সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। আজ শুক্রবার দুপুরে কুমিরটিকে বন বিভাগের লোকজন তাদের হেফাজতে নেয়।
স্থানীয়রা জানায়, খাসিয়ার চরের একটি বাড়ির হাঁস-মুরগির খামারের নীচ থেকে কুমিরটি ধরা হয়েছে। গতকাল সকালে স্থানীয় লোকজন কুমিরটিকে দেখতে পায়।
সেটি বাড়ির পাশের একটি পুকুরে ছিল। রাতে হাঁসমুরগি খেতে উপরে উঠে আসে কুমিরটি, সেখান থেকে ধরা হয়৷
স্থানীয় বাসিন্দারা জানান, এখানে আরও চার-পাঁচটি কুমির রয়েছে। বন্যার পর থেকেই তাদের দেখা পাওয়া যাচ্ছে। খালে নামলেই আক্রমণ করছে কুমির। বাবলু ও আবু নামে দুজন কুমিরের আক্রমণের শিকার হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এক কৃষকের একটি গরুও নিয়ে গেছে বলে জানান তারা। বর্তমানে কুমির আতঙ্কে রয়েছে খালপাড়ের বাসিন্দারা। ভয়ে খালে নামছে না অনেকে।
রায়পুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবুল কালাম আজাদ বলেন, সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া ও তার প্রতিনিধিদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করে। উপজেলা প্রশাসনের নির্দেশে কুমিরটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
রায়পুর বনবিভাগের রেঞ্জ সহকারী মতিউর রহমান সোহাগ বলেন, কুমিরটি আমাদের হেফাজতে নিয়েছি। সেটিকে জেলা অফিসে পাঠানো হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST