1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

গাজীপুরের পোশাক কারখানাগুলোতে কাজ শুরু

  • প্রকাশ কাল বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৩২৪ বার পড়েছে

ডেস্করিপোর্ট :

সাধারণ ছুটির কারণে টানা তিনদিন বন্ধ থাকার পর গাজীপুরের পোশাক কারখানাগুলো বুধবার খুলেছে। প্রতিদিনের ন্যায় পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যান। শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। 

কোটাবিরোধী আন্দোলনের সময় শুক্রবার থেকে দেশর বিভিন্ন স্থানের মতো গাজীপুরে ব্যাপক সহিংসতা হয়। পরে রোববার থেকে তিনদিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সে হিসেবে গাজীপুরের পোশাক কারখানাসহ সব কলকারখানাগুলো বন্ধ থাকে। এতে শ্রমিকরা বাসাবাড়িতে অবস্থান করেন। 

গাজীপুর মিমি ডিজাইনের পোশাক শ্রমিক শাহিনা আক্তার বলেন, বৃহস্পতিবার কারখানা থেকে বেতন দিয়েছে। মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে টাকা আসলেও শনিবার থেকে ইন্টারটে বন্ধ থাকায় টাকা তুলতে পারিনি। এজন্য নিজের বাজার খাওয়ার টাকাও ছিল না। দিতে পারিনি বাসা ভাড়ার টাকা। এখন স্বাভাবিক পরিস্থতি হওয়ায় আশা করছি অর্থ কষ্ট দূর হবে। 

কোনাবাড়ি এলাকার তুসুকা ডেনিম লিমিটেডের শ্রমিক আবুল কালাম বলেন, বাসায় ইন্টারনেট না থাকায় তিনদিন অলস সময় পার করেছি। বাসায় শুয়ে বসে থাকতে থাকতে অসহ্য লাগছিল। বুধবার কারখানা খোলায় ভালো লাগছে। এলাকার সার্বিক অবস্থাও এখন শান্ত। 

গাজীপুরে প্রিন্ট নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসান সোহেল বলেন, বুধবার সকালে কারখানা খুললেও হাতে তেমন কাজ নেই। নতুন কোনো অর্ডারও নেই। নতুন অর্ডার পাওয়ার পর স্বাভাবিক উৎপাদনে যেতে কয়েকদিন সময় লাগতে পারে। 

তিনি আরও বলেন, করোনার সময় সারা বিশ্বে দুর্যোগ ছিল। এর প্রভাব সারা পৃথিবীতেই পড়েছে। এবার বেশ কিছু দিন ধরে আমরা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক অর্ডার বাতিল হয়ে গেছে। কারো সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। সময় মতো অর্ডার সরবরাহ করতে না পারায় ক্ষতির আশঙ্কা করেন তিনি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST