1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ার ভুমধ্যসাগরে ৩৭ সুদানীঅভিবাসীর মুত্যু “কালের নতুন সংবাদ” পত্রিকার ১০ বছর পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর উদ্যোগে নান্দাইলে হতদরিদ্র গৃহহীন ৩৬ পরিবার পেল মাথা গোছার ঠাঁই জিগাতলা বাজারে মাত্র ১০ মিনিটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকা চুরি আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবদুল কাইয়ুমের রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন সততা ও জনকল্যাণের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত সারোয়ার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান মিঠামইনে এনসিপির ৫২ সদস্যের আহবায়ক কমিটি গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ
শিরোনাম

ভালুকায় পুলিশ সদস্যদের বসতঘরে আগুন

  • প্রকাশ কাল রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার পড়েছে

আফরোজা আক্তার জবা ভালুকা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের প্রয়াত পুলিশ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়াত পুলিশ সদস্যদের স্ত্রী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামে পাঁচ মেয়ে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন রেজিয়া সুলতানা (৬০)। মাসখানেক আগে ছোট মেয়ের কাছে বেড়াতে গেলে গত ২১ মার্চ (বৃহস্পতিবার) আনুমানিক দুপুর দেড়টার দিকে রেজিয়া সুলতানার ননাস সাফিয়া খাতুন বসতঘরের টিনের বেড়া খোলা দেখতে পেয়ে মোবাইল ফোনে তাকে জানায়। পরে পাশ্ববর্তী গ্রামে অপর মেয়ের জামাইকে বিষয়টি জানালে সে এসে টিনের বেড়া, দরজা খোলা ও বসতঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পায়। পরে কয়েকজন লোকজন সহ ভিতরে গিয়ে বসতঘরের রুমে থাকা স্টিলের আলমারী সহ অন্যান্য আসবাবপত্র ও কাপড় চোপড়ে আগুন জ্বলছে দেখতে পেয়ে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় আনুমানিক প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

এ ব্যাপারে মৃত হাফিজ উদ্দিনের ছেলে এনামুল হক (৫০) ও রাসেল মিয়া (৩৫), হোসেন আলী (৬০) এবং হোসেন আলীর ছেলে নোমান মিয়া (৩৫) এর নাম উল্লেখ করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মামলার প্রধান বিবাদী এনামুল হক জানান, আমাদের নামে যে অভিযোগ দায়ের করেছে, আমরা এই বিষয়ে কিছু জানি না। আমাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

রাজৈ ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা বলেন, ঘটনা শুনেছি। শুনার পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রত্যক্ষদর্শী কেউ দেখে নাই। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

ভালুকা মডেল থানার ওসি শাহ মোঃ কামাল আকন্দ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST