1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

কক্সবাজারে বিজিবি’র অভিযানে মাদকসহ নৌকা জব্দ

  • প্রকাশ কাল বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৫০ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত গোপন তথ্যে টেকনাফের সাবরাং সীমান্ত থেকে ৯০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

অদ্য ২২ নভেম্বর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ মহেষখালীর ঘের নামক এলাকা হতে ৯০,০০০ (নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ বহন কাজে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপি হতে বিজিবি’র একটি আভিযানিকদল বর্ণিত এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে মাছের ঘেরের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক রাত আড়াইটায় বিজিবি টহলদল ০৩ জন ব্যক্তিকে একটি কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে বর্ণিত স্থানে নাফ নদীর কিনারায় কেওড়া বাগানের দিকে আসতে দেখে। নৌকার গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই নৌকা হতে নাফ নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে নৌকার ভেতর হতে কালো পলিথিন দিয়ে মোড়ানো ০২টি পোটলা উদ্ধার করে তার ভেতর থেকে ৯০,০০০ (নব্বই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট করতে সক্ষম হয়। অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক উক্ত এলাকায় ভোর ০৪০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও মাদক পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। তথ্য নিশ্চিত করেছেন, লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবিএমএস,অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST