1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ নিকলীতে এতিম শিশুদের জন্য অর্থনৈতিক ও সামাজিক সহায়তা
শিরোনাম
ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন অ্যাডভোকেট মাহবুবা জান্নাত মুমু কটিয়াদীতে উন্মুক্ত জলাশয় থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

৩০ কেজি মাদকদ্রব্যসহ ০১ জনকে আটক করেছে র‌্যাব-১৪

  • প্রকাশ কাল রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৪৬ বার পড়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধি

আজ ০৫ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চান্দুরা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইয়ার হোসেন(৩২) পিতা-মৃত আবুল কাশেম, সাং-আব্দুল্লাহপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করে। এসময় ধৃত আসামীর দখলে থাকা একটি মাইক্রো তাল্লাশীকালে অভিনব কায়দায় মাইক্রোর সিটের নিচে তেলের ট্যাংকের ভিতরে রক্ষিত ২১ টি বান্ডিল নীল রংয়ের পলিথিনের উপর খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৩০ (ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও নগদ ৪,৫০০/- (চার হাজার পাঁচ শত) টাকা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST