1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
শিরোনাম

রাজশাহীতে ৩০টি ওয়ার্ডের সিডিসি ক্লাস্টার;নারীর ক্ষমতায়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টি

  • প্রকাশ কাল বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩১৫ বার পড়েছে

সোহেল রানা
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট শাখা ও সিডিসি টাউন ফেডারেশনের আয়োজনে ৩০টি ওয়ার্ডের সিডিসি ক্লাস্টার নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, নারীর ক্ষমতায়ন, আত্নকর্মসংস্থান সৃষ্টিসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভিত্তিক এ প্রকল্পটি রাজশাহী মহানগরীতে খুব ভালোভাবে চলমান রয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি অনুমোদন দিয়েছিলেন, সেটির মাধ্যমে উপকৃত হচ্ছেন বিশাল জনগোষ্ঠী। এ প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ ঋণ প্রদান, ব্যবসায়িক অনুদান, শিক্ষা সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। যার মধ্যে দিয়ে নিজেদের জীবনমান উন্নয়ন সম্ভব হয়েছে। প্রকল্প কার্যক্রম শেষ হলেও গঠিত তহবিল দিয়ে ইতোমধ্যে প্রান্তিক জনগোষ্ঠী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।

রাসিক মেয়র মহোদয় আরো বলেন, রাজশাহীর অর্থনীতিকে এগিয়ে নিতে দুটি শিল্পাঞ্চলের কাজ এগিয়ে চলেছে। বিসিক-২ এর কাজ ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। প্লট বরাদ্দ কাজ চলছে। সেখানে নারী উদ্যোক্তাদের জন্য পৃথক জোন রাখা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে সেখানে প্লট বরাদ্দে সহযোগিতা করা হবে। নানা প্রতিকুলতার মধ্যেও উন্নত বিশে^র ন্যায় বাংলাদেশকে অনেক বেশি এগিয়ে নিতে সক্ষম হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সন্তানদের হাতেকলমে শিক্ষায় উন্নত জ্ঞান অর্জন করে তুলতে হবে।

রাজশাহী সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুনের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিএইচডিএফের সভাপতি সামিয়া হক, সিএইচডিএফের সেক্রেটারী মিতু হালদার, সিডিসি টাউন ফেডারেশনের সেক্রেটারী নাসরিন আক্তার আশা, সায়েরা খাতুন, ছবি,নাজমা, শাপলা, সুলতা, সোমা, কবরী প্রমূখ। মতবিনিময় সভায় সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST