1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা সাংবাদিক আশিকুল ইসলাম হানিফের ছেলে অনন্তর গোল্ডেন জিপিএ-৫
শিরোনাম
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’তে সেবা নিলেন সেবা প্রত্যাশীরা এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ কিশোরগঞ্জে ভাইকে টাকা না দেয়ায় বোনকে কুপিয়ে জখম- প্রাননাশের হুমকির অভিযোগ গলায় দা ধরে নাছির চৌধুরী’র বাড়ি লিখে নেওয়ার অভিযোগ মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বাঁশ‌ শিল্প‌ বিলুপ্তির পথে রূপগঞ্জে ট্রলারে পুলিশের অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২০ হোসেনপুরে সাদেক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন হাজী মোনতাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন A+ পেল -প্রভা

নরসিংদীর রায়পুরায় ভাইয়ের হাতে ভাই খুন

  • প্রকাশ কাল শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩৯ বার পড়েছে

নরসিংদী প্রতিনিধিঃনরসিংদীর রায়পুরায় ছোট ভাইয়ের পারিবারিক কলহ মেটাতে গিয়ে বড় ভাইয়ের দেয়া টেঁটার আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত শহিদ মিয়া (৪২) রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর এলাকার মৃত আ: মান্নান মিয়ার ছেলে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে শহিদ মিয়া তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় তাদের কলহ নিষ্পত্তি করতে সেখানে যান তারই বড় ভাই ইদ্রিস মিয়া। নিস্পত্তির এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই শহিদ মিয়াকে দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় আশপাশের লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের টেঁটার আঘাতে ছোট ভাই নিহতের ঘটনায় অভিযুক্ত ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। পরিবারের নিকট থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST