1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

এইমাত্র পাওয়া সংবাদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন জীবিত অবস্থায়তো বেহেশত পাওয়া যায় না

  • প্রকাশ কাল রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৪৪ বার পড়েছে
News
অনলাইন ডেস্ক :-


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন,সরকারের মন্ত্রী-এমপিরা বেহেশতে আছেন,বিএনপির এই অভিযোগ সঠিক নয়। জীবিত অবস্থায়তো বেহেশত পাওয়া যায় না।বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারে।রোববার(১৪আগস্ট) সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন,অর্থনৈতিক মন্দা এখন বিশ্বজুড়ে।এই অবস্থায় কোনো মানুষই ভালো নেই।দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবী জুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না।আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত,পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন,আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও বাংলাদেশে কমছে না ডলারের দাম বেশি হওয়ায়।এর ফলে দেশে আমদানি নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।বিরোধীদল হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির আন্দোলন করার অধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন,তারাও ক্ষমতায় ছিলো।কিন্তু সেই আন্দোলন হতে হবে গণতান্ত্রিক ধারায়।তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যহত থাকবে।এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST